উল্টে গেল লরি, আহত ২
দি নিউজ লায়ন ; চাকা ফেটে লরি উল্টে আহত হল লরি চালক ও খালাসী। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের মানকুর উড়ালপুলের উপর।জানা গেছে শনিবার ভোর ৩ টে নাগাদ কলকাতা অভিমুখে যাচ্ছিল একটি লরি। পুলিশ সূত্রে খবর বাগনানের মানকুর উড়ালপুলের আচমকা লরিটি সামনের চাকা ফেটে যায়। ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত লরিটি সামনে থাকা অন্য একটি লরিতে ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায়।
দুর্ঘটনায় লরি চালক ও খালাসী আহত হয়। আহত ২ জনকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি লরিটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।এদিকে ভোরের এই দুর্ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Post a Comment